রাজ্যে কোনো অবৈধ টোল চলবেনা , করা নির্দেশ মুখ্যমন্ত্রীর

ডেস্ক: ১৬ মে থেকে রাজ্য জুড়ে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্বভার দেওয়া হয়েছে সব জেলার পুলিশ কমিশনার এবং সুপার দের।

একইসঙ্গে অবৈধ টোল সিন্ডিকেটেও রাশ টানতে করা উদ্যোগ নিয়েছেন। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে টোল নেওয়া হয়ে। সেগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অবৈধ টোল গেট , ড্রপ গেট, বেআইনি টাকা তোলার বন্ধের নির্দেশ নবান্নের। মুখ্যসচিব মনোজকুমার আগারওয়াল নির্দেশিকায় বলেছেন জেলায় বিভিন্ন অনুমোদনকরি টোল গেট ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে।

জেলাশাসকদেড় নির্দেশ দেওয়া হয়েছে – নিজের এলাকায় সমস্ত অবৈধ টোল গেট চিহ্নিত করতে হবে ,তা দ্রুত সরিয়ে ফেলতে হবে বা বন্ধ করতে হবে , অনুমতি ছাড়া যেন শুরু না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জেলা বা রাজ্যে কোন সংস্থা টোল তোলে সেটি তালিকা দ্রুত জমা দিতে হবে। ১৫ মে দুপুর ১২টার মধ্যে বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ। নির্দেশিকা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও সীমান্তে অপরাধ রুখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ডার ক-অর্ডিনেশন মিটিং করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ দেড়।
সীমান্তবর্তী এলাকায় অপরাধীদের ধরতে হবে, নিয়মিত বৈঠক করতে হবে। তিনি সংশিলিস্ট নথি জমা দেবেন।