
ডেস্ক: প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূলও, এদিন কালীঘাটে নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন তিনি। তবে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, এই ৩টি কেন্দ্র সমঝোতা করা হয়েছে GTA-এর সঙ্গে।
প্রার্থীতালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবারের নির্বাচনে ২২৬-এর বেশি ভোট পেয়ে জিতবে তৃণমূল। রীতিমতো একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। তবে এবারের প্রার্থীতালিকায় নতুন কিছু চমক রেখেছে তৃণমূল। অনেক নতুন মুখ-কে সুযোগ দিয়েছে দল। পাশাপাশি ৫২ জন মহিলা প্রার্থী, ৯৫ জন তফসিলি জাতি-উপজাতি ও ৪৭ জন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
মহিলা প্রার্থী কারা কারা এবং তাদের কেন্দ্র –
১. সংগীতা রায় বসুনিয়া – সিতাই
২. স্বপ্না বর্মণ – রাজগঞ্জ
৩. রীনা টোপ্পো এক্কা – ফাঁসিদেওয়া
৪. রেখা রয় – কুশমণ্ডি
৫. অর্পিতা ঘোষ – বালুরঘাট
৬. কবিতা মণ্ডল – মানিকচক
৭. লিপিকা বর্মন ঘোষ – মালদহ
৮. সাবিনা ইয়াসমিন – সুজাপুর
৯. চন্দনা সরকার – বৈষ্ণবনগর
১০. শাওনি সিংহ রায় – মুর্শিদাবাদ
১১. প্রতিমা রজক – বড়ঞা
১২. শাহিনা মুমতাজ – নওদা
১৩. আলিফা আহমেদ – কালীগঞ্জ
১৪. বর্ণালী দে রায় – রানাঘাট উত্তর-পূর্ব
১৫. মধুপর্ণা ঠাকুর – বাগদা
১৬. ঋতুপর্ণা আঢ্য – বনগাঁ দক্ষিণ
১৭. বীণা মণ্ডল – স্বরূপনগর
১৮. চন্দ্রিমা ভট্টাচার্য – দমদম উত্তর
১৯. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – বরানগর
২০. অদিতি মুন্সি – রাজারহাট গোপালপুর
২১. ঊষা রানি মণ্ডল – মিনাখাঁ
২২. ঝর্ণা সর্দার – সন্দেশখালি
২৩. নীলিমা বিশ্বাস মিস্ত্রি – বাসন্তী
২৪. বর্ণালী ধারা – কুলপি
২৫. শর্মিষ্ঠা পুরকায়স্থ – মগরাহাট পূর্ব
২৬. সোমাশ্রী বেতাল – সাতগাছিয়া
২৭. অরুন্ধতি মৈত্র (লাভলি) – সোনারপুর দক্ষিণ
২৮. ফিরদৌসী বেগম – সোনারপুর উত্তর
২৯. রত্না চ্যাটার্জী – বেহালা পশ্চিম
৩০. নয়না বন্দ্যোপাধ্যায় – চৌরঙ্গী
৩১. ডাঃ শশী পাঁজা – শ্যামপুকুর
৩২. শ্রেয়া পাণ্ডে – মানিকতলা
৩৩. নন্দিতা চৌধুরী – হাওড়া দক্ষিণ
৩৪. প্রিয়া পাল – সাঁকরাইল
৩৫. স্বাতী খন্দকার – চণ্ডীতলা
৩৬. ডাঃ করবী মান্না – হারিপাল
৩৭. অসীমা পাত্র – ধনেখালি
৩৮. মিতা বাগ – আরামবাগ
৩৯. তাপসী মণ্ডল – হলদিয়া
৪০. প্রতিভা রানি মাইতি – নারায়ণগড়
৪১. শ্যামলী সর্দার – ঘাটাল
৪২. উত্তরা সিংহ (হাজরা) – গড়বেতা
৪৩. শিউলি সাহা – কেশপুর
৪৪. বীরবাহা হাঁসদা – বিনপুর
৪৫. সন্ধ্যা রানী টুডু – মানবাজার
৪৬. ডাঃ তনুশ্রী হাঁসদা – রানিবাঁধ
৪৭. শ্যামলী রায় বাগদি – ইন্দাস
৪৮. মন্দিরা দলুই – রায়না
৪৯. বসুন্ধরা গোস্বামী – পূর্বস্থলী উত্তর
৫০. নীলাবতী সাহা – সাঁইথিয়া
৫১. মমতা বন্দ্যোপাধ্যায় – ভবানীপুর