মার্চে ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ,ভয়ঙ্কর গরমে ফুটবে বাংলা !

ডেস্ক: ফেব্রুয়ারির শেষেই কলকাতায় দিনের তাপমাত্রা ৩২° ছুঁতে পারে, মার্চে তীব্র গরমের আশঙ্কা। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পারদের সামান্য উত্থান পতনের মধ্যে দিয়ে আগামী সপ্তাহ থেকে রাজ্যে শীতের বিদায়। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই রাতে এবং ভোরে।

জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় ইতোমধ্যেই সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণ কেরালা ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।

হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। রোদ উঠলে কুয়াশা কেটে যাবে। শীতের আমেজ ক্রমশ কমছে। রাতে আর ভোরে হালকা শীতের আমেজ।

ফেব্রুয়ারির শেষ দিকেই কলকাতার দিনের তাপমাত্রা ৩২ ছাড়িয়ে যাবে। মার্চের মাঝামাঝি কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। তীব্র গরম এপ্রিল, মে, জুন মাসে। ২০২৬-কে উষ্ণ বছর এল নিনো হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *