তৃণমূল নেতার মারে মৃত্যু বৃদ্ধার!

ডেস্ক:গ্রেফতার উত্তর ব্যারাকপুরের ২৩নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার মণিরামপুর ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮১ বছরের তুলসী অধিকারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ। এখানে তৈরি হওয়া এই বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ। এই নির্মাণের জেরেই তুলসী অধিকারীর পরিবারের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, নিকাশি ব্যবস্থায় সমস্যা হওয়ায় প্রথমে কাউন্সিলরের কাছেই গেছিলেন তাঁরা, কিন্তু কাউন্সিলর যারা বেআইনি নির্মাণ করছে তাদের পাশে দাঁড়ান। এরপরে পুরসভায় যায় পরিবার, অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর।

ছেলেকে বাঁচাতে গেলে ৮১ বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ।
মৃত তুলসী অধিকারী পুত্রবধূ পারমিতা অধিকারী বলেন, ‘অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, প্রথমে একটা ধাক্কা মেরেছে, বাবা একবার পড়ে গেছে, আমার স্বামীকে চড়, থাপ্পড় মেরেছে, আমার স্বামী ওঁর পা ধরে নিয়েছে,যা বলার আমাকে বলুন, আমার বয়স্ক বাবাকে কিছু বলবেন না। বলেছে ‘আমার বৌ মারা গেছে বলে তোদের এইটুকু মেরেছি, নাহলে এখানে পিটিয়ে মেরে ফেলতাম। বাবাকে ফের যখন লাথি মেরেছে, বাবা পড়ে অজ্ঞান হয়ে গেছে।’

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাড়ি কিনেও ঢুকতে পারেননি, টাকা চান কাউন্সিলর, অভিযোগ ২৩ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দার। টাকা না দেওয়ায় বাড়ি সংস্কারও করতে পারেননি, দাবি স্বাতী করের।ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে সরব ব্যারাকপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীও।