হঠাৎ বন্ধ ইউটিউব,সমস্যায় পড়লো হাজার হাজার ব্যবহারকারী !

ডেস্ক: বিশ্বজুড়ে একটা বড় অংশে কাজ করছে না YouTube। ডাউনডিটেক্টর অনুসারে বিশ্বজুড়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ব্যবহারকারী ইউটিউবের এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সূত্রের খবর, বেশিরভাগ সমস্যা মোবাইল অ্যাপেই। তবে কেউ কেউ ওয়েবসাইটেও সমস্যার সম্মুখীন হন। কারও কারও কাছে খুলছিল না হোম পেজটিই। অনেক ব্যবহারকারীরা ইউটিউব টিভিতেও সমস্যার কথা জানিয়েছেন। পরে অবশ্য ইউটিউব তড়িঘড়ি ব্যবস্থা নেয়। তাদের বিশেষজ্ঞ দল সমস্যাগুলি ঠিক করার চেষ্টা করছেন। ডাউনডিটেক্টরে ৭০০০ এরও বেশি অভিযোগ নথিবদ্ধ হয়েছে।

আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে বন্ধ হয়ে যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ডাউনডিটেক্টরের অনুসারে, অধিকাংশ ব্যবহারকারী অ্যাপ ব্যবহারে সমস্যা অনুভব করেন। প্রায় ১৬ শতাংশ ব্যবহারকারী ভিডিও স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেন। ১০ শতাংশ ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার অভিযোগ করেন।

এখনও পর্যন্ত ইউটিউবের পরিষেবা বন্ধ হওয়ার কারণ জানা যায়নি এবং ব্যবহারকারীরা কোম্পানির আপডেটের জন্য অপেক্ষা করছেন। রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার পাশাপাশি কানাডা, যুক্তরাজ্য এবং অন্যান্য অনেক দেশে এই বিভ্রাটের প্রভাব পড়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ ক্রমাগত এই বিষয়ে অভিযোগ করছেন। অনেক রিপোর্টে ভারতে ইউটিউব বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অনেক ব্যবহারকারীর মতে, ইউটিউবের পাশাপাশি গুগল, AWS এবং ক্লাউডফ্লেয়ারও বন্ধ রয়েছে।

ইউটিউব পরিষেবা বন্ধ হওয়ার কথা মেনে নিয়েছে । TeamYouTube পরিষেবা বন্ধ হওয়ার কথা স্বীকার করেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে যে আমরা এই সমস্যাটির ঠিক করা হচ্ছে। আমাদের কাছে এখনও এর কোনও সমাধান নেই, তবে আমরা এর উপর নজর রাখছি। আমরা ব্যবহারকারীদের আপডেট করতে থাকব। একই সময়ে, গুগল সাপোর্ট পেজে লেখা হয়েছে যে আমরা ইউটিউব হোমপেজ, সুপারিশ এবং অনুসন্ধানে আসা সমস্যা সম্পর্কে অবগত আছি এবং সমস্যা ঠিক করার জন্য কাজ করছি। যদিও, এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে বলা হয়নি যে সমস্যাটি ঠিক করতে কত সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *