সপ্তাহের শেষে বাড়তে পারে ৩ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা !

ডেস্ক: বঙ্গে ২০২৬ এর গরম ২০২৪ সালের রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশঙ্কা আবহাওয়াবিজ্ঞানীদের একাংশের। এপ্রিলেই ঘোর তাপপ্রবাহের কবলে পড়তে পারে একাধিক জেলা। তীব্র গরম অপেক্ষা করছ মার্চ থেকেই। আশঙ্কার পূর্বাভাস মৌসম ভবনের। বঙ্গোপসাগরে নিম্নচাপ।২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন এলাকা-সহ ঝাড়গ্রামের কিছু অংশে।
আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। দোল যাত্রা এবং হোলি অর্থাৎ মার্চের ৩ – ৪ তারিখে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬ ডিগ্রির ঘরে।
পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ২২ ফেব্রুয়ারি রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হতে চলেছে আগামীকাল রবিবার দুপুরে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে সরবে। এর প্রভাবে ২৪ এবং ২৫ তারিখ ওড়িশা এবং ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
ফেব্রুয়ারির ২০ তারিখেই কলকাতায় গরমের দাপট। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ অর্থাৎ প্রায় ৩২ ছুঁই ছুঁই। কাল রাতের তাপমাত্রা ১৯.৫ অর্থাৎ প্রায় ২০ ছুঁই ছুঁই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৮২ শতাংশ এবং রাতে ৪০ শতাংশ।

