বদলাবে আবহাওয়া ,কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা ?

ডেস্ক: বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।

উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে।

সকাল থেকেই পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও; বাড়বে উষ্ণতা। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।

পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান,বীরভূম ,মুর্শিদাবাদ নদীয়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বুধবারে।

আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরও আলিপুরদুয়ার জেলাতে।