৫০ কিমি ঝোড়ো হওয়ার সাথে ধেয়ে আসছে বৃষ্টি !

ডেস্ক: বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিমের কোনও কোনও জেলায় হতে পারে ঘন ঘন বজ্রপাত।
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরে সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে আজ দুপুরে। তার প্রভাবে উত্তরেও পার্বত্য জেলায় বৃদ্ধি পাবে ঝড়-বৃষ্টির পরিমাণ।
দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার বৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা করে দুই দিনাজপুরে। রবিবার দক্ষিণের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
বাকি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলায় আজ অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা।

