বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা, একনজরে !

ডেস্ক: নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট । আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রার্থী তালিকা প্রকাশ করলেন বিমান বসু। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর দিনই ১৯২ জন প্রার্থীর নাম জানালেন তিনি। বিমান বসু জানালেন বাকি প্রার্থীদের নাম জানানো হবে আগামী ৩-৪ দিনের মধ্যেই ।
মেখলিগঞ্জ-কমল রায়
মাথাভাঙা-খগেন বর্মন
কোচবিহার উত্তর-প্রণয় কাগ্জি
শীতলকুচি-নবদ্বীপ্তি অধিকারী
নাটাবাড়ি-ধনঞ্জয় রাভা
ফালাকাটা-কমল কিশোর রায়
মাদারিহাট-সুভাষ লোহার
ধূপগুড়ি-নিরঞ্জন রায়
ময়নাগুড়ি-সুদেব রায়
জলপাইগুড়ি-দেবরাজ বর্মন
নাগরাকাটা-দিলকুমার ওঁরাও
শিলিগুড়ি-শরদিন্দু চক্রবর্তী
গোয়ালপোখর-জুভেল আলম
হেমতাবাদ-তনুশ্রী দাস
কালিয়াগঞ্জ-হিরুবালা রায়
তপন-বাপ্পাই হরো
গঙ্গারামপুর-বিপ্লব বর্মন
হরিরামপুর-গৌতম গোস্বামী
হরিশ্চন্দ্রপুর-শেখ খলিল
মালতিপুর-মিনারুল হোসেন
মানিকচক-দেবজ্যোতি সিন্হা
মালদা-দীপক বর্মন
বৈষ্ণবনগর-দুমদুমি সাহা
মুর্শিদাবাদ-আব্দুল মান্নান
কালীগঞ্জ-সাবিনা ইয়াসমিন
শান্তিপুর-সৌমেন মাহাতো
রাণাঘাট দঃ-অরিন্দম বিশ্বাস
চাকদা-নারায়ণ দাশগুপ্ত
বাগদা-গৌর বিশ্বাস
বনগাঁ উত্তর-পীযূষ সাহা
গাইঘাটা-সজল বিশ্বাস
বীজপুর-দেবাশিস রক্ষিত
খড়দা-দেবজ্যোতি দাস
দমদম উত্তর-দীপ্সিতা ধর
পানিহাটি-কলতান দাশগুপ্ত
বরানগর-সায়নদীপ মিত্র
রাজারহাট-নিউটাউন-সপ্তর্ষী দেব
রাজারহাট-গোপালপুর-শুভজিৎ দাশগুপ্ত
বারুইপুর পূর্ব-স্বপন নস্কর
মগরাহাট পূর্ব-চন্দন সাহা
সাতগাছিয়া-গৌতম পাল
সোনারপুর দঃ-পারমিতা দাশগুপ্ত
কসবা-দীপু দাস
যাদবপুর-বিকাশ ভট্টাচার্য
সোনারপুর উত্তর-মোনালিসা সিন্হা
মহেশতলা-সায়ন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া উঃ-অশোক দোলুই
উলুবেরিয়া দক্ষিণ- আমিরুল ইসলাম খান
আমতা- জসিমুদ্দিন মল্লিক
উদয়নারাণপুপর- ষষ্ঠী মাঝি
ডোমজুর- দুলু দাস
উত্তরপাড়া- মীনাক্ষি মুখোপাধ্যায়
শ্রীরামপুর- নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর- দেবাশিস চ্যটার্জি
চুঁচুড়া- সুনীল সাহা
বলাগড়- বিকাশ গোলদার
সপ্তগ্রাম- অনির্বান
চণ্ডীতলা- শেখ আসিফ আলি
আরামবাগ- রতিকা পণ্ডিত
পটাশপুর- সৌকত গিরি
দাঁতন- শ্যামলকান্ত দাস
ঝাড়গ্রাম- অর্জুন মাহাত
কেশিয়ারি- মলিনা মুর্মু
খড়গপুর- মধুসূধন রায়
নারায়ণগড়- তাপস সিনহা
পিংলা- অশোক সেন
ডেবরা- সুমিত অদিকারী
ঘাটাল- শান্তিনাথ সঠিক
কেশপুর- গুরুপদ মণ্ডল
মেদিনীপুর- মনিকুন্তল খামরুই
জয়পুর- ধীরেন্দ্রনাথ মাহাত
পুরুলিয়া- সায়ন্তন ঘোষ
পারা- অলোক বাউড়ি
রঘুনাথপুর-গণেশ বাউড়ি
ছাতনা- রাজীব কর
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম
বড়জোড়া- সুজিত চক্রবর্তী
ওন্দা- অসিত শর্মা
কোতুলপুর- রামচন্দ্র রায়
ইন্দাস- মোনা মল্লিক
সোনামুখী- অজিত রায়
খন্ডঘোষ- রাজজীবন রায়
বর্ধমান দক্ষিণ- সুদীপ্ত গুপ্ত
রায়না- সোমনাথ মাঝি
জামালপুর- সমর হাজরা
কালনা- শর্মির্ষ্ঠা নাথ সাহা
মেমারি- কৃষ্ণেন্দু ভদ্র
বর্ধমান উত্তর- মামনি মণ্ডল রায়
ভাতার- হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর- প্রদীপ সাহা
কাটোয়া- সঞ্জীব দাস
আউশগ্রাম- চঞ্চল মাঝি
বামফ্রন্টের তালিকায় উল্লেখযোগ্য নাম গুলির মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। তিনি ২০২৫ সালের কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা। এছাড়া উল্লেখযোগ্য নামের মধ্যে অবশ্যই দীপ্সিতা ও মীনাক্ষি। তবে এই তালিকায় কোথাও নেই সৃজন বা শতরূপের নাম। এখনো পুরো তালিকা সামনে আসেনি । তাই এখনো চমক বাকি, মনে করছেন সমর্থকরা।
প্রথম দফার ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে।

