কালবৈশাখীর তান্ডব দেখুন কোন কোন জেলায় পরবে তার প্রভাব !

ডেস্ক : আজ সারাদিন বৃষ্টি চলবে ঘুরিয়ে ফিরিয়ে। রবিবার পর্যন্ত বৃষ্টি। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি। রাজ্যে দুর্যোগ চলবে আজ ও কাল। কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত স্পেল ঝড় বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।

কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

উত্তরে ঝড়বৃষ্টি চলবে। আজ উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা। এই দুদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।

এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো।

আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। কখনও মাঝারি কখনও হালকা বৃষ্টি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি নেমে আজ শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নেমে ১৯-এর ঘরে। কাল রাতে সার্বিকভাবে কলকাতায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরে বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার