SIR এ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো !

ডেস্ক: জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর।জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটেও মিলবে সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর।

নাম বাদ নিয়ে আপত্তি বা কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ২৩ জেলায় তৈরি হয়েছে ১৯টি ট্রাইব্যুনাল। অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in – এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এ ছাড়াও আপনার ফোনে থাক ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পাবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, ২৯ লক্ষের মতো নাম নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে কতজনের নাম বাদ গেল, সেটা নিয়ে কমিশন এখনও পর্যন্ত কিছু জানায়নি। আশা করা যায়, কালকে হয়তো সকাল থেকে এই তালিকাগুলি নির্দিষ্ট একএকজন ভোটার, তাঁর যে জেলা, তাঁর বিধানসভা কেন্দ্র, এগুলির নাম দিয়ে তাঁর পার্টনেম -পার্ট নাম্বার এইগুলি দিয়ে, নির্দিষ্ট ওয়েবসাইটে, সার্চ করে তার পার্ট নাম্বারের তালিকাটি পাবেন। সেই তালিকায় তার সিরিয়াল নাম্বারে, গিয়ে দেখতে হবে, তার নামটি আছে কি নেই। কারণ এর আগে চূড়ান্ত ভোটার তালিকা যখন বেরিয়েছিল, এরকম দেখা গিয়েছিল যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে নামের পাশে লেখা ছিল, এবারে সেই দাগটা উঠল কিনা, সেইটা দেখতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার ওয়ানে গিয়ে, অর্থাৎ তিনি ভোটার হিসেবে যোগ্য পেলেন কিনা, ভোটার তালিকায় নাম উঠল কিনা। দ্বিতীয় আরেকটি লিস্ট যেটা রয়েছে, যে ডিলিশন লিস্ট নং ১ , এই লিস্ট গিয়েও আবার একই পদ্ধতিতে দেখতে হবে,যে তার নাম এই বাদের তালিকায় রয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *