ভোটার আগে আবার মাস্টারস্ট্রোক মমতার ,১০লক্ষ্য টাকা ও ২টি ফ্ল্যাট কারা পাবেন জানুন !

ডেস্ক: সামনেই ভোট। চলছে প্রচার। সেই প্রচার মঞ্চ থেকেই শনিবার রানিগঞ্জে খনি ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য বড় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আবাসনে যেতে রাজি হলে প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা এবং দু’টি করে ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি ঘর বদলের সমস্ত খরচও বহন করবে রাজ্য সরকার।

রানিগঞ্জের খনি অঞ্চলে দীর্ঘদিন ধরেই ধস বড় সমস্যা। সেই পরিস্থিতিকে সামনে রেখেই এদিন মুখ্যমন্ত্রী পুনর্বাসনের এই প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, মানুষের জীবন সবকিছুর আগে, তাই বিপজ্জনক এলাকায় কাউকে রাখতে সরকার চায় না। ইতিমধ্যেই ২,০০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি আরও ৪,০০০টি নতুন ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার শুধু মানুষকে নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে। বড় ধস নামলে বহু মানুষের জীবন বিপদের মুখে পড়তে পারে বলেই এই পদক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তিনি অভিযোগ করেন, এক একটি বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হচ্ছে না কার নাম তালিকায় আছে, আর কার নেই। যাদের নাম বাদ যাচ্ছে, তাদের ট্রাইবুনালে যাওয়ার কথা বলা হচ্ছে, যা সাধারণ ভোটারের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁর অভিযোগ, ‘এসআইআর’-এর নামে মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে।