গভীর জলে ডুবে মৃত অভিনেতার !

ডেস্ক: শুক্রবার  দিনভর ছিল শুটিং। দুপুরের পর শুটিং শেষ হয়ে যায়। তারপর একটু হালকা মেজাজেই ছিলেন সকলে। শুটিং হয় হাঁটু-জলে। কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতা কিছুটা এগিয়ে যান। সেখানে জলের গভীরতা ছিল বেশি। সেখানেই সম্ভবত ঢেউয়ের ধাক্কায়জলে পড়ে যান অভিনেত্রী শ্বেতা। তারপর সম্ভবত ধরতে বা সামাল দিতে গিয়ে পড়ে যান রাহুলও। শুটিং-স্পটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে যে হোটেলে রাহুলরা ছিলেন, সেখানকার ম্যানেজারের দাবি, এলাকায় সম্পূর্ণ নিরাপত্তা ছিল বলেই রাহুল ছাড়া বাকি কারও কিছু হয়নি। হোটেল কর্তৃপক্ষের দাবি,, প্রশিক্ষিত লোকেরা না থাকলে, আরও বেশি প্রাণহানি হত। রাহুল সাঁতার না জানাতেই দুর্ঘটনা ঘটেছে। গভীর জলে শ্বেতা পড়ে যান, তারপরে নিচের দিকে পড়ে যান রাহুল। প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন শ্বেতাকে উদ্ধার করে সেফটি বোটে তোলে। তারপর রাহুলকেও উদ্ধার করা হয়। কিন্তু তাঁরা অনেকটাই জল খেয়ে ফেলেছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন।

ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শ্যুটিং চলছিল, তার কোনও অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। যদিও শ্যুটিং স্টাফরা জানাচ্ছেন, নিয়মমাফিক অনুমতি নিয়ে শ্যুটিং চলছিল। গত রাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিক্য়ালে। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে সোমবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে।