
ডেস্ক:রাজা রবি বর্মার অন্যতম সেরা সৃষ্টি হিসেবে আজও গণ্য হয় ওই ছবি। শিল্পীর তুলির টানেই জীবন্ত হয়ে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর মা যশোদা। সেই ছবিই এবার রেকর্ড দামে বিক্রি হল।
রাজা রবি বর্মার আঁকা Yashoda and Krishna ছবিটি বিক্রি হস ১৬৭.২০ কোটি টাকায়। বুধবার মুম্বইয়ের Saffronart-এর Spring Live Auction-এ বিকোল ছবিটি।শিল্পপতি সইরাস পুণাওয়ালা ছবিটি কিনেছেন। তিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর। নিলামে এত দামে আধুনিক কোনও ছবি এর আগে বিক্রি হয়নি ভারতে।
নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় সিরাম ইনস্টিটিউট-ই Covishield টিকা নিয়ে আসে ভারতে। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে ভারতে কোভিশিল্ড তৈরি করে তারা।
১৮৯০-এর পর পর Yashoda and Krishna ছবিটি আঁকেন রাজা রবি বর্মা। সেটি আসলে একটি অয়েল পেন্টিং। সন্তানের প্রতি মায়ের অপত্য স্নেহই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।
ছবিতে দেখা গিয়েছে, যশোদা গোয়াল থেকে দুধ আনতে গিয়েছেন। পিছন থেকে তাঁকে জড়িয়ে রয়েছেন শিশু বয়সের শ্রীকৃষ্ণ। হাতের পাত্র এগিয়ে দিয়ে মায়ের কাছে দুধ চাইছেন তিনি। ছবিটি রাজা রবি বর্মার অন্যতম সেরা শিল্পকর্ম হিসেবে গণ্য হয়।
নিলামে ছবিটির দাম ৮০ থেকে ১২০ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ভাবা হয়েছিল। তবে তার চেয়ে অনেক বেশি দামে ছবিটি কিনলেন সাইরাস। তাঁর বক্তব্য, “আমি নিজেকে ধন্য মনে করছি। জাতীয় সম্পদটি সকলকে দেখার সুযোগ করে দেওয়া উচিত। আমি সেই চেষ্টাই করব।”