ফের আসছে কালবৈশাখী , কোন কোন জেলায় হবে তোলপাড় ?

ডেস্ক: কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন জেলায় আজ ভিন্ন ভিন্ন আবহাওয়ার ছবি দেখা যেতে পারে। কোথাও তীব্র গরম, আবার কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। কিছুক্ষণের মধ্যে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় এদিন ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। অন্যদিকে, বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *