
ডেস্ক: রাজ্যে আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা কম। শুধুই গরম ও অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ১৩ থেকে ১৬ এপ্রিল দাবদাহের খেলা দেখাবে আবহাওয়া আজ-কাল-পরশু। আজ শনিবার এবং কাল রবিবার দুদিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে ও তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
গরম এবং অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।
সোমবার ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা থাকবে। এই পর্বে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে।
আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে; তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের নিচের দিকের জেলা সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।