রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কি কি চমক রইলো ?

ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অন্নপূর্ণা যোজনায় জোর দিয়েছে নতুন রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, ‘নতুন পুলিশ জেলা হবে কাঁথি, গোপীবল্লভপুর মহকুমা। MLA ফান্ড ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা। ফলতা ব্লককে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। জঙ্গিপুরের নদী ভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ। হোমগার্ড, NVF কর্মীদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি। রাজ্যে বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০দিনের কাজ। বাজেটে পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। রাজনৈতিক মতবাদের জন্য হিংসার শিকার হলে সংগ্রামী ভাতা। রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীদের আরও ২০% DA ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের DA ১৮% থেকে বেড়ে ৩৮%, ৩৮% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ অক্টোবর, ২০২৬ থেকে সরকারি কর্মীদের নতুন হারে DA। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ২০% DA.’

‘অন্তঃসত্ত্বাদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তা। KYC নির্ভর জব কার্ড হোল্ডারদের ১২৫দিনের কর্মসংস্থান। ১০০ দিনের কাজের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশাকর্মীদের মাসে ৫ হাজার টাকা। রাজ্য রিজার্ভ ফোর্সে ২টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন। পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন প্রকল্প। গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জিংয়ের সুবিধা দেওয়া হবে। চা শ্রমিকদের সুবিধার্থে টি বোর্ড তৈরি করা হবে। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে PPP মডেলে গভীর সমুদ্রবন্দর। সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড়। আগামী ২ বছর পর্যন্ত বয়সের এই ঊর্ধ্বসীমা বহাল।’

‘আয়ুষ্মান ভারতের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ। উত্তরবঙ্গে AIIMS, ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ। মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে ১০ টাকা। মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা। ডানকুনি-লুধিয়ানা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর, জমি সমস্যা মেটাবে রাজ্য।’