জনগণনার প্রশ্নের ভুল উত্তর দিলেই হবে শাস্তি। কি কি শাস্তি হতে পারে জেনেনিন।

ডেস্ক: ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেল্ফ এনুমারেশনের কাজ চলেছে অনলাইনে । ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ। আপাতত প্রথম দফার কাজ চলছে। দ্বিতীয় দফার কাজ শুরু হবে ২০২৭ সাল থেকে। জনগণনার জন্য নাগরিকদের ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে তালিকায় ৩৩টি প্রশ্ন ছিল।

জনগণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলিকে এই প্রশ্নগুলি করবেন। এই সংগৃহীত তথ্য সরকারকে দেশের জনসংখ্যা, জীবনযাত্রার অবস্থা এবং আর্থ-সামাজিক কাঠামো বুঝতে সাহায্য করবে।

১৯৪৮ সালের জনগণনা আইন অনুযায়ী, সঠিক তথ্য প্রদান করা আইনগত বাধ্যবাধকতা। আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, জনগণকে লোকগণনা আধিকারিকদের জিজ্ঞাসা করা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হয়।

জনগণনার তথ্য ভুল থাকলে, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য জনসেবা সম্পর্কিত বিষয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই, ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেওয়া একটি ছোট অপরাধ হিসেবে গণ্য করা হয়।

জনগণনা আইনের ১১ নং ধারায় জনগণনার কাজ-সম্পর্কিত কিছু নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। এই আইনের অধীনে অপরাধভেদে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা, অথবা উভয়ই।
আইন শুধু সাধারণ নাগরিকদের উপরই প্রযোজ্য নয়। জনগণনা যাঁরা করতে যাবেন তাঁদের কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

যদি কোনও গণনাকারী ইচ্ছাকৃতভাবে কোনও পরিবার থেকে প্রাপ্ত সঠিক তথ্য পরিবর্তন করে ফর্মে বা সিস্টেমে ভুল তথ্য দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।