কমবে তাপমাত্রা,বাংলায় এবার অনুভূত হবে শীত ?

ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছিল, ভাইফোঁটার পর ২-৩ ডিগ্রি কমবে রাজ্যের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা খানিকটা কমে ঠান্ডার আমেজ মিলবে।

তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ নভেম্বর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। প্রাথমিক ভাবে সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আকভান’। এই নাম রেখেছে ইরান। যদিও এই বিষয়ে কিছু জানায়নি মৌসম ভবন।

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাছাড়া রাজ্যের জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে।

↑