ভয়ে দেখাচ্ছে পুলিশ ,অভিযোগ দিলীপের

ডেস্ক: সকাল থেকে জনসংযোগ, পরপর সভা। দুয়ারে দুয়ারে ক্যাম্পেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পুরনো ফর্মে দিলীপ ঘোষ। এবার ভরা সভা থেকে করলেন চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর অভিযোগ সরাসরি পুলিশের আইসি-র বিরুদ্ধে। খড়গপুর থানার IC-কে বেনজির আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

প্রচারসভা থেকে দিলীপের দাবি, সেখানকার আইসি (IC) দলের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। বলছে তৃণমূলের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে পুলিশের হুমকি, তৃণমূলের হয়ে কাজ না করলে চার তারিখের পর গুলি করে দেওয়া হবে। ৪ মে বিধানসভা ভোটের ফল। এই ধরনের অভিযোগ, ভোটপরবর্তী হিংসা হুঁশিয়ারির ইঙ্গিত।

এই সব হুমকির পাল্টা হুঁশিয়ারিও দেন দিলীপ। বলেন, ‘কতগুলো গুলি আছে ওর কাছে? গুলি দেখেছে? দাদাগিরি করো না, রাস্তায় ওঠবস করাব। তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতারা গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনো এদের সাথে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকবো কতগুলি বন্দুক আছে দেখবো। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না। খড়্গপুরের সাধারণ মানুষ এই জন্য দিলীপ ঘোষকে জিতিয়েছিল সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামী দিনে এমন হিসাব করব হিসেব মিলাতে পারবে না।’

দিনকয়েক আগেই ভবানীপুরে থানায় গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফোন করে বিজেপি কর্মীদের শাসানো হচ্ছে। তিনি পুলিশের কাছে বলে আসেন,”এগুলো করবেন না। তৃণমূলের কথায় পুলিশের অপব্যবহার যেন না-করা হয়। ’’ সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, বাধা পেলেই পাল্টা অ্যাকশন নেবেন তিনি। ”যেখানে বাধা পাব, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে থানায় এসে বসে পড়ব চন্দ্রকোনা রোডের মতো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *