১লা এপ্রিল থেকে শুরু হবে ডিজিটাল পেমেন্ট এর নয়া নিয়ম !

ডেস্ক: ১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টে ডিজিটাল লেনদেনের নতুন বাধ্যতামূলক নিয়ম করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দেশবাসীর ডিজিটাল লেনদেনে সুরক্ষা বাড়াতেই ফিসিং ফ্রড , নকল সিম চক্র রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে।

এবার থেকে সব ডিজিটাল লেনদেনে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ইউপিআই, কার্ড ওয়ালেট সবেতেই এই নিয়ম মানতেই হবে দেশবাসীকে।

১ এপ্রিল থেকে কেবল ডিজিটাল লেনদেন বা অনলাইন পেমেন্টের জন্য এসএমএসের ওটিপি দিলেই কাজ হবে না। আরও আর্থিক সুরক্ষা স্তর পেরোতে হবে আপনাকে। অন্যথায় লেনদেন সম্ভব হবে না।

এবার থেকে একটি নির্দিষ্ট লেনদেনের জন্য কেবল একটি পাঠানো কোড বা ওটিপি ব্যবহার করা যাবে। যা কেবল নির্দিষ্ট টাকা ও এই নির্দিষ্ট সময় পর্যন্তই ব্যবহার করতে পারবেন। যদি আপনি ৫০০ টাকার জন্য কোন কোড ব্যবহার করেন, সামান্য পরে ১০০০ টাকার লেনদেনে ওই কোড কাজে আসবে না।

মনে রাখবেন, এবার থেকে ব্যাঙ্ক ও পেমেন্ট কোম্পানির কাছে গ্রাহককে যাচাই করার জন্য থাকবে অনেক বিকল্প। বায়োমেট্রিক, পিন, পাসওয়ার্ড, টোকেন, ব্যাঙ্কিং অ্যাপে গ্রাহকের যাচাইকরণ অনেক সহজে হবে।

১ এপ্রিল থেকে গ্রাহকের ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা স্তর আরও বাড়বে। এরফলে কোনও আর্থিক ক্ষতি হলে ব্যাঙ্ক বা লেনদেন সম্পর্কিত কোনও আর্থিক প্রতিষ্ঠান দায় এড়াতে পারবে না।

কী সুবিধা হবে আপনার
এরফলে প্রতারকদের মোবাইলে আপনার ওটিপি থাকলেও টাকা যাবে না। কারণ আপনার আঙুলের ছাপ ছাড়াও আরও নিরাপত্তা স্তর পূরণ করতে পারবে না জালিয়াতরা।
আগে আপনি কেবল দোকানে গিয়ে কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারতেন। এবার পিন দিলেই আপনার কাছে ডিজিটাল কোড , আঙুলের ছাপ ছাড়াও আরও নিরাপত্তা স্তরের যাচাইকরণ হবে।
সিম সোয়াপের ক্ষেত্রেই দারুণ অস্ত্র হিসাবে কাজ করবে এই নতুন নিয়ম। কারণ, জালিয়াতরা অনেকেই গ্রাহকের নামে আলাদা দ্বিতীয় সিম কার্ড তুলে রাখে। যাতে ওই মোবাইল নম্বরে আপনার ওটিপি যায়। কিন্তু এবার ওটিপি গেলেও কাজ হবে না।
কেউ আপনার নামে বেশি পরিমাণ টাকার লেনদেন করতে গেলে অতিরিক্ত যাচাইকরণের জন্য বলবে সিস্টেম। ফলে হতাশ হতে হবে প্রতারকদের !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *