অন্নপূর্ণার পোর্টাল বন্ধ ,কবে থেকে আবার নতুন আবেদন শুরু হবে? আবেদন বাতিল হলে কিভাবে অভিযোগ করবেন ?

ডেস্ক: রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে সকল যোগ্য উপভোক্তারাই ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা পাবেন।

কিন্তু যদি ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদন বাতিল হয়ে যায়? যদি যোগ্য হওয়া সত্ত্বেও ৩০০০ টাকা থেকে বঞ্চিত হন? তাহলেও আর ঘাবড়াবেন না। এবার তাঁদের জন্যেও বড় ঘোষণা করল‌ রাজ্য সরকার। ‘অন্নপূর্ণা যোজনা’র যোগ্য উপভোক্তাদের তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ল, তাঁরা পরে ফের আবেদনের সুযোগ পাবেন। কবে আবেদন শুরু তাও ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে ১০ জুলাইয়ের আগে জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, সোশ্যাল রেজিস্টার পোর্টালটি এই মুহূর্তে বন্ধ আছে। আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়েই ফের আবেদন করা যাবে।

আবেদনের পর পুনরায় নথিপত্র ভেরিফিকেশন করা হবে। জেলাশাসক স্তরে সেই আবেদন আবারও যাচাই করা হবে। যাচাইয়ের পর কোনও ত্রুটি না থাকলে ওই আবেদনকারী ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২০ আগস্ট থেকে ফের ‘অন্নপূর্ণা যোজনা’য় আবেদন করা যাবে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা এই সময় আবেদন করতে পারবেন। নাম বাদ যাওয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে, তাও এই পোর্টালেই জানাতে পারবেন আবেদনকারীরা।

কয়েক সপ্তাহ ধরেই ‘অন্নপূর্ণা যোজনা’র পোর্টাল বন্ধ। নতুন করে অনেকেই আবেদন করতে পারছেন না। এবার তাঁদের জন্যেও বড়সড় ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে, নতুন আবেদন যাঁরা করতে চান, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তাঁরা সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *