উৎসবের সময়ে কলকাতা সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে, জানুন

ডেস্ক: শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। তার মধ্যেই আবহাওয়া পরিস্থিতি বঙ্গবাসীকে চিন্তায় ফেলেছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা- সহ দক্ষিণ বঙ্গের আকাশ মেঘলা থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল অবধি এমনই পরিস্থিতি থাকবে। তবে স্বস্তির খবর, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণে।
কলকাতায় আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয়ের পাদদেশ, সিকিম ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কাল উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আগামী বুধবার থেকেই ধীরে ধীরে বাড়বে বৃষ্টি। পুজোয় সপ্তমীর দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বাকি দিনে শুষ্ক আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গে সপ্তমী এবং অষ্টমীর দিন বৃষ্টি হবে। আবহাওয়ার উন্নতি হবে ২০ তারিখ অর্থাৎ নবমী থেকে।

