“বাংলার যুব সাথী প্রকল্প” ঘোষণা।কি এই যুব সাথী প্রকল্প ? কারা এই প্রকল্পের সুবিধা পাবে ?

রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূল সরকার। ভোটের মুখে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে ‘বাংলার যুব সাথী’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হল। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্যের যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানাল সরকার।

অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় রাজ্য সরকার জানায়, ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই সুবিধা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মিলবে অথবা যতদিন না সংশ্লিষ্ট ব্যক্তি কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই সহায়তা চালু থাকবে। আগামী ১৫ আগস্ট থেকে রাজ্যজুড়ে এই প্রকল্প কার্যকর হবে।

বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যাঁরা বর্তমানে রাজ্য সরকারের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ ছাড়া তারাই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। আগামী অর্থবর্ষে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *