দোলাতেই ৪০ডিগ্রী ছোবে কলকাতা !

ডেস্ক : ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বেশি রাতে এবং খুব ভোরে হালকা শীতের আমেজ। সকাল ৮ টা থেকে আর প্রয়োজন নেই শীতের পোশাকের। বেলা ১২ টা থেকে ভালোরকম উষ্ণতা। দোলযাত্রায় কলকাতায় দিনের পারদ পৌঁছাতে পারে ৪০-এর ঘরে।

পরপর দুই রাত ১৪-এর ঘরে থাকার পর গতরাতে কলকাতার পারদ ফের ১৬ ছুঁই ছুঁই। ১১ তারিখ রাত পর্যন্ত শীতের হালকা আমেজ। ১২ তারিখ থেকে ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায়। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে। উত্তুরে হাওয়ায় রাতে ভোরে হালকা শীতের আমেজ। সোমবার রাত পর্যন্ত কলকাতায় ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।

সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গে সব জেলার ই বেশ কিছু এলাকায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *