
ডেস্ক: মধ্য প্রাচ্যের যুদ্ধের ফলে প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর ,ইরান ইজরাইল যুদ্ধে সরবরাহ কমেছে গ্যাস সিলিন্ডার এবং তেলের , শুধু তাই যে অভাব পড়ছে ঘরোয়া গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক গ্যাস এরও। এর ফলে সংকট দেখা দিয়েছে হোটেল,রেস্টুরেন্ট ,অটো,গাড়ি, সব কিছুর। তবে এই গ্যাস বুকিং নিয়ে নতুন নিয়ম আস্তে চলেছে ,জানুন বিস্তারিত ভাবে।
নতুন নিয়ম অনুযায়ী বাড়িতে ২টি সিলিন্ডার থাকলে কম পক্ষে পরবর্তী রিফিল পেতে গ্রাহককে কম পক্ষে ৩৫ দিনের অপেক্ষা করতে হবে এবং উজ্জলা যোজনার ক্ষেত্রে ৪৫ দিন।
৫কেজি এর সিলিন্ডার একটি বুক করার ৯দিন পর দ্বিতীয় গ্যাস বুক করা যাবে।
গ্রাম এবং দুর্গম এলাকার জন্যে ১৬ দিন করা হয়েছে। ১০কেজি গ্যাস বুক করার ১৮ দিন পর দ্বিতীয় গ্যাস বুক করা যাবে। সেক্ষেত্রে গ্রামীণ বা দুর্গম এলাকার জন্যে ৩২ দিন সময় সীমা করা হয়েছে।
সিঙ্গেল সিলিন্ডার এর ক্ষেত্রে ২৫ দিনের ব্যবধান ২টি গ্যাস বুকিং করতে পারবেন।
সেক্ষেত্রে উজ্জলা যোজনার ক্ষেত্রে সময়ে বেশি লাগবে। ৪৫ দিন পর গ্রাহক বুকিং করতে পারবে। এই পরিস্তিতি মোকাবিলার জন্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।