রাত ৯টা ৫ কাঁপলো কলকাতা

ডেস্ক: গতকাল রাত ৯টা ৫ কাঁপলো কলকাতা। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উত্সস্থল ছিল মায়ানমারের সিতওয়ের কাছে। রিখটার স্কেলে তীব্রতা ৬। মায়ানমার তো বটেই, জোরালো কম্পন অনুভূত হয় মায়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের কক্সবাজারেও। ঘড়িতে তখন নটা বেজে পাঁচ মিনিট। মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতা ও দুই চব্বিশ পরগনায়ও। এর আগে দুপুরে ভূমিকম্প হয় মায়ানমারে।রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৬। ভূমিকম্পের উত্সস্থল মায়ানমার।
ভূমিকম্প হয়েছে , মঙ্গলবার সকালেও। কোথায়? ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। সেই ভূমিকম্পের উত্সস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে উত্তর-পশ্চিমে ভারতের সীমান্তবর্তী এলাকায়। বস্তুত, গত ২৫ জানুয়ারিও ভূমিকম্প হয়েছিল বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। কম্পন টের পাওয়া গিয়েছিল এপার বাংলার উত্তর দিনাজপুরেও। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৪। ৯ দিনের ব্যবধানে ফের ভূমিকম্প।
এর আগে, গত বছরের নভেম্বরে রীতিমতো জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠেছিল কলকাতা। সেদিন সাতসকালে হঠাৎ কম্পন , আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। কম্পনের স্থায়িত্ব ছিল প্রায় ১২ সেকেন্ড। ভূমিকম্পের উত্সস্থল ছিল সেই বাংলাদেশ, ঢাকা থেকে প্রায় ৫০ কিমি দূরে নরসিংদিতে। সেবার ভূমিকম্পের অনুভূত হয় উত্তরবঙ্গে। কোনও কোনও এলাকায় কম্পনের মাত্রা ছিল ৩.৫ রিখটার। আফটার শকে কেঁপে ওঠে কলকাতা। সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাও।

