
ডেস্ক:আবহাওয়া দপ্তর বলছে, আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জেলায় জেলায় গরম ও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতাও রয়েছে। আবার সামান্য বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে।
স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ১৪ ও ১৫ দু’দিন। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মাত্র। এর কারণে গরম মোটেও কমবে না বরং গরম ও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।