খামেইনির মৃত্যুতে রণক্ষেত্র তেহরান…

ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, একটি এফ-১৫ বিমান আকাশ থেকে আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। বিমানের পেছনের অংশে স্পষ্ট আগুন জ্বলতে দেখা গিয়েছে। তবে বিমানটি আমেরিকার নাকি ইজরায়েলের, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর পাশাপাশি ইজরায়েলি বিমানবাহিনীও এই শক্তিশালী যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে।

প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা পাইলট সুরক্ষিত আছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি থেকে সফলভাবে বেরিয়ে আসার পর এক ব্যক্তি তাকে গাড়িতে আশ্রয় দিচ্ছেন।

বিমানটি কেন ভেঙে পড়ল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক কিছু সূত্রে দাবি করা হচ্ছে, এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর ভুল লক্ষ্যভেদের শিকার হতে পারে। ধারণা করা হচ্ছে, আমেরিকার তৈরি ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ ভুলবশত নিজেদের এই যুদ্ধবিমানটিকে শত্রু মনে করে আঘাত হেনেছে। সাধারণত রাডারের গোলযোগ বা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় নিজেদের বিমানকে শত্রু হিসেবে চিহ্নিত করার মতো বিরল ঘটনা ঘটে থাকে।

কুয়েত ইন্টিগ্রেটেড পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ কোম্পানি জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ মিনা আল আহমাদি রিফাইনরির (তেল শোধনাগার) ভেতর পড়েছে। এই ঘটনায় ওই কারখানার দুইজন শ্রমিক আহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ার ঠিক আগেই পাইলট প্যারাসুট নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *