সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা !

ডেস্ক: উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণে আজ থেকে ড্রাই স্পেল। চলতি সপ্তাহের শেষ দিকে পশ্চিমের জেলায় ৪০ এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ৩৭ বা ৩৮ স্পর্শ করতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
গরমের খবর শুনে ভয় পাওয়ার কারণ নেই। কারণ আবহাওয়া অফিস বলছে, আগামী রবিবার বিকেলের পর ফের হাওয়া বদল হতে পারে। আবার স্কোয়াল ফন্ট। আবার বৃষ্টি সোম ও মঙ্গলবার।
গরম এবং বৃষ্টির যুগলবন্দি চলবে এপ্রিলের একটা বড় অংশ জুড়ে। ফলে ২০২৪ সালের এপ্রিলের পুনরাবৃত্তি ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ উল্লেখযোগ্য কোনো তাপপ্রবাহের স্পেল এপ্রিলে থাকছে না বলেই এখনও পর্যন্ত পূর্বাভাস।
আগামী সোমবার উত্তরের ৫ এবং দক্ষিণের ৯ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সঙ্গে শিলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি মঙ্গলবারও চলবে। বুধবার শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে।

