SIR ইস্যুতে আজ ধর্নায় বসছেন মুখমন্ত্রী !

ডেস্ক: আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টোয় মেট্রো চ্যানেলে তাঁর অবস্থান-বিক্ষোভে বসার কথা। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ৬০ লক্ষের বেশি নাম এখনও ‘বিবেচনাধীন’। তার প্রতিবাদে আজ ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। এবার SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি।

২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’। এরপরই পয়লা মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ৬ তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।