লাফিয়ে বাড়ল সিলিন্ডারের দাম, কলকাতায় কত?

ডেস্ক: একটা অর্থবর্ষ শেষ হতে চলেছে। ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি-র নতুন দাম। মার্চে সিলিন্ডারের দামে এল বড় পরিবর্তন। মার্চে সিলিন্ডারের দাম প্রতিটি পরিবার এবং প্রতিটি পকেটের উপর প্রভাব ফেলবে। মার্চে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে। তাছাড়া,মার্চ থেকে ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্কিত নিয়মও বদলাচ্ছে।

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে । ২০২৬ সালের ১ মার্চেও পরিবর্তন হল গ্যাসের দাম। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮ টাকা বাড়ানো হয়েছে। অন্যান্য মেট্রো সিটিতে ৩১ টাকা বাড়ানো হয়েছে। এর আগে, গত মাসের শুরুতে, ১ ফেব্রুয়ারি, বাজেটের দিন, সারা দেশে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয় । ৫০ টাকা করে সিলিন্ডারের দাম বাড়ে। আবারও মুদ্রাস্ফীতির ধাক্কা লেগেছে এলপিজি সিলিন্ডারের দামে।

১ মার্চ থেকে এক ধাক্কায় ৩১ টাকা বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। রবিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এর জেরে হোটেল , রেস্তরাঁ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাসের খরচ বাড়বে । ১৪ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অমেক দিন ধরেই ৮৭৯ টাকায় স্থির রয়েছে গ্যাসের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *