আজ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনে? নাম না-থাকলে কী করবেন?

ডেস্ক: প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এখনও পর্যন্ত ২৮ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করা গিয়েছে। জেলাশাসকের দফতরে যেমন তালিকা টাঙানো হবে, তেমনি নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের অ্যাপে আপলোড করা হবে। ২ টি তালিকা থাকবে। একটি যাঁদের নাম ভোটার তালিকায় উঠল, আর একটি যাঁদের নাম বাদ গেল। নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর।

এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। SIR-র খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়েছি। তাতে বাকি ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে। কিন্তু ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। অর্থাত্‍ তাঁদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। কতজনের আবেদনের নিষ্পত্তি হল? চূড়ান্ত তালিকার পর এবার প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন।

কীভাবে দেখবেন নাম:-
ECI NET APP পোর্টালে যান
EPIC নম্বর দিয়ে নাম সার্চ করুন
সম্পর্ণ তথ্য দেখা গেলে নাম রয়েছে
No Result Found দেখালে নাম বাদ পড়েছে
বিবেচনাধীন থাকলে অপেক্ষা করুন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত যতজন ছাড়পত্র পাবেন, শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন’। ফলে মনোনয়নের শেষদিনের পর যদি আবেদন নিষ্পত্তি হয়, তাহলে তো আবেদনকারী ভোটই দিতে পারবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি আবেদনেরও নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *