দাম বাড়তে পারে বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের, শিঘ্রই বড়ো ঘোষণা !

ডেস্ক: সকালে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে তেল বিপণন কোম্পানিগুলি। এবার গৃহস্থের রান্নার গ্যাসের দাম ও বাড়াতে পারে সরকার। পাশাপাশি দাম বাড়বে পেট্রোল-ডিজেলের । শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে।

সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে শীঘ্রই লিটার পতি ৪-৫ টাকা বাড়বে খুচরো পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্য়ান বলছে, এই দাম বৃদ্ধি হলে প্রায় চার বছরে এই প্রথম খুচরো পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করবে সরকার। ২০২২ সাল থেকে এই প্রথম কোনও রিটেল প্রাইসে বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এখানেই শেষ নয়, ডমেস্টিক এলপিজি বা ঘরোয়া রান্নার গ্য়াসের দাম ৪০-৫০ টাকা বাড়তে পারে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার ফলে আটকে গিয়েছে হরমূজ প্রণালী। যার ফলে জ্বালানি নিয়ে আসতে পারছে না তেলের জাহাজগুলি। যার জেরে দাম বেড়েই চলেছে অপরিশোধিত তেলের। ব্য়ারেল প্রতি এখন প্রায়ই ১১৫ ডলার হয়ে যাচ্ছে এই তেলের দাম। এর ফলে দেশের তেল বিপণন কোম্পানিগুলির ওপর চাপ তৈরি হয়েছে।

খুচরো দাম একই জায়গায় থাকায় লোকসানের মুখ দেখছে এই কোম্পানিগুলি। পাশাপাশি বেশি দাম দিয়ে তেল কেনার জন্য সরকারের রাজস্বের বোঝা বেড়েই চলেছে। এই দিকটাও দেখছে কেন্দ্রীয় সরকার। তবে সাধারণ মানুষের ওপর যাতে বেশি মূল্যবৃদ্ধির বোঝা না চাপে, সেই কারণে কিছুদিন হাতে সময় নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ভোট মিটতেই ফের অটোর LPG-র দাম বাড়ল। কাল পর্যন্ত অটোর LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। ১ মে থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা, অর্থাৎ ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে।