অন্নপূর্ণার টাকা ট্রান্সফার কবে ? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিস্ক: নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, চারটে স্কিমেই মেজর.. নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত ২২ লাখ ২৩ হাজার ৬৭০, অন্নপূর্ণা যোজনা ৮ লাখ ১৫ হাজার ৩৫৯ । যেহেতু ২৮ লক্ষ মহিলা ৩ জুন টাকা পেয়ে গিয়েছেন, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলার (আবেদন) ভেরিফিকেশন করে আপলোড হয়ে গিয়েছে। পয়লা জুলাই টাকা ট্রান্সফার হবে। …প্রায় ১ লাখ ৩০ মতো অলেরডি ভেরিফায়েড এবং আপলোড হয়ে গিয়েছে।

আয়ুষ্মান প্রকল্প থেকে অন্নপূর্ণা যোজনা, জব কার্ড থেকে কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ। কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধার জন্য আবেদন, যাচাই ও পরামর্শ- সব সুবিধা একসঙ্গে দেওয়ার জন্য গত সোমবার থেকে জনকল্যাণ শিবিরের শুরু করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নন্দীগ্রাম থেকে এই পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, আমাদের রাজ্যে প্রায় ১হাজার ১০০-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হয়েছে । এই শিবিরে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি সুযোগ আমাদের এই রাজ্যের মানুষ পাবেন। মহিলারা পাবেন। কৃষকরা পাবেন। অসংগঠিত শ্রমিকরা পাবেন। বেকার যুবকরা পাবেন। ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন।’