ঘূর্ণিঝড় ‘আকভান’ এর জেরে বাংলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

জারি হলো হলুদ সতর্কতা ,৬ জেলায় কমলা সতর্কতা

ডেস্ক: একনাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শক্তি বৃদ্ধি হতেই বাংলার একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ, কমলা সতর্কতাও জারি রয়েছে।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।

হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। সেদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।

↑