মাসে পাবেন হাজার টাকা করে পেনশন, জানালেন মুখ্যমন্ত্রী

ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি অবস্থার সময় বিক্ষোভে অংশ নিয়ে কারাবরণকারী ৩২৫ জন ব্যক্তির জন্য মাসিক ১০,০০০ টাকা পেনশনের ঘোষণা করেছেন। রাজ্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষায় এই সুবিধাভোগীরা নানা কষ্টের সম্মুখীন হয়েছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, “এই সাহসী যোদ্ধাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। নতুন রাজ্য সরকার এই সাহসী যোদ্ধাদের আদর্শের ওপর দাঁড়িয়ে আছে।”

কারাবরণকারী ৩২৫ জনকে ‘পশ্চিমবঙ্গ গণতন্ত্র সংগ্রামী সম্মান’-এর জন্য চিহ্নিত করেছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, তাঁদের আদর্শের ওপর ভিত্তি করেই এই নতুন সরকার গড়ে উঠেছে।

১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির ঘটনাকে স্মরণ করতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করে।
বিজেপি-শাসিত বেশ কয়েকটি রাজ্যও জরুরি অবস্থার সময় কারাবরণকারীদের পুরস্কার ও পেনশনের মাধ্যমে সম্মানিত করেছে।

মহাত্মা গান্ধীর “করেঙ্গে ইয়া মরেঙ্গে” ডাকের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে হাজার হাজার ভারতীয় তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। ৯ই আগস্টের এই তাৎপর্যপূর্ণ দিনে, আমি সেই সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের অতুলনীয় বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগই আজকের এই স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *