পাঁচ জেলায় ভারী বৃষ্টি ,শীত নিয়েও বড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর

ডেস্ক: আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় ইতিমধ্যেই হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে। তার মধ্যেই বড় পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের মোট আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের জেরেই ভাইফোঁটায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ-সর্বত্রই বৃষ্টির সতর্কতা রয়েছে।
তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বুধবার বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে দুর্যোগের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

