
ডেস্ক: ১০ হাজার টাকার বেশি আয় করেন যেসব মহিলা তাঁরা ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাবেন না। এছাড়া বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলেও এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে হবে। ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনেকের মনেই এখন প্রশ্ন, যাঁরা বিধবা ভাতা পান তাঁরা কি অন্নপূর্ণা’র ৩০০০ টাকা পাওয়ার যোগ্য?
জবাব হল- বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিসান নিধি যোজনার ক্ষেত্রে কৃষকদের পরিবারের সদস্যেরা ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ হাজার টাকা পাবেন।
এক্ষেত্রে নিয়ম হল, কোনও মহিলা (২৫ থেকে ৬০ বছর বয়সী) বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা পান মাসে ১৫০০ টাকা করে। ‘অন্নপূর্ণা যোজনা’র ভাতা মাসিক ৩০০০ হাজার টাকা করে। অর্থাৎ, ওই দুই প্রকল্পের ভাতা ‘অন্নপূর্ণা’র থেকে কম। নিয়ম অনুসারে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনও প্রকল্পের ভাতা যদি অন্নপূর্ণা যোজনার থেকে কম হয় তাহলে সেইসব সুবিধাভোগীরা আবেদনের জন্য যোগ্য।
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে, ১৭ আগস্ট ঢুকবে।