টোকেন না দিলে পাবেন না বিনামূল্যে রেশন,বদলে গেলো নিয়ম ,শুরু হলো নয়া নিয়ম

ডেস্ক: চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় খাদ্য দপ্তরের মুখ্যসচিব কলকাতায় এসেছিলেন। রাজ্যে শীঘ্রই স্মার্ট রেশন কার্ড। তার আগেই এবার বাংলার একাধিক শহরে চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি মোড।

এবার থেকে ডিজিটাল কারেন্সি মোডেই পাওয়া যাবে রেশন। আর ই-পস যন্ত্রের মাধ্যমে রেশন বন্টন হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, শহরপ্রধান দু’টি জেলায় এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন দেওয়ার পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে।

ডিজিটাল কারেন্সি মোডে মোবাইলে ফোনে একটি টোকেন আসবে। সেই টোকেন দেখালেই পাওয়া যাবে বিনামূল্যে চাল, গম। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে থাকা গ্রাহকরা এই পদ্ধতিতে রেশন পাবেন।

প্রথমেই আধার কর্তৃপক্ষের কাছে আধার কার্ডের নম্বর ও আধার সংযুক্ত মোবাইল নম্বরটি পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলেই এই প্রক্রিয়ায় নথিভুক্ত হতে পারবেন।

ডিজিটাল কারেন্সি প্রক্রিয়ার জন্য অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনেই আসবে সেই টোকেন। টোকেন বা ভাউচারটি রেশন দোকানে স্ক্যান করা হবে। তারপরেই মিলবে বিনামূল্যে রেশন।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ই-পস যন্ত্র ব্যবহার বন্ধ হলে প্রতি বছরে ৫৭৯ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। রেশন ঘিরে দুর্নীতি রুখতেই আরও একগুচ্ছ নিয়মের বদল ঘটতে চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *