আজও কলকাতায় মুষুলধারে বৃষ্টি জানিয়েদিলো আবহাওয়া দপ্তর

ডেস্ক:সকালে চড়া রোদ থাকলেও, বেলা গড়াতেই ভারী বৃষ্টির দাপট শুরু হবে একাধিক জেলায়। আগেভাগেই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
নিম্নচাপ নয়, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই বাংলা জুড়ে চলতি সপ্তাহেও ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে একাধিক জেলায়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

আগামিকাল, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

চলতি সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *