
ডেস্ক: বিজেপি সরকারের প্রথম বাজেটে ভরসা কর্মসূচির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। সেটিই আসলে যুবশক্তি প্রকল্প। এর মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও বাকিদের ২ হাজার টাকা করে দেবে রাজ্য। তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই এই টাকা মিলবে।
যুবশক্তির ঘোষণা হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেলেও এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। কবে থেকে আবেদন করা যাবে সেই নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি রাজ্য সরকার। তবে আগামী ১ অক্টোবর থেকে এই প্রকল্প শুরু হতে পারে বলে খবর।
জানা গিয়েছে, শীঘ্রই যুবশক্তির পোর্টাল চালু করতে চলেছে রাজ্য। এরপর অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন শুরু হবে। সূত্র মারফত জানা গিয়েছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে।
এদিকে আগামী অক্টোবর মাস থেকে যদি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে নভেম্বর থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করতে পারে সরকার। যদিও এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে রাজ্যের তরফে এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি। ফলে সেই ঘোষণা না হওয়া অবধি কিছুটা ধোঁয়াশা থাকছেই। অফিশিয়াল ঘোষণার পর সবটা স্পষ্ট জানা যাবে।