
ডেস্ক: বাড়ল সিএনজির দাম। প্রতি কেজিতে দাম বাড়ল এক টাকা ৫০ পয়সা। মুম্বাই ও আশেপাশের এলাকায় ওই দাম পৌঁছল ৯১ টাকা ৫০ পয়সা প্রতি কেজি। এই নিয়ে মহানগরে গ্যাস লিমিটেড আট বার দাম বাড়াল। এর ফলে অটো ভাড়ায় প্রকোপ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এতে আমজনতার পকেটে চাপ বাড়বে।
এ মূল্যবৃদ্ধির ফলে জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত সিএনজির দাম প্রতিমত ১১ টাকা বাড়ল । জানুয়ারিতে সিএনজির দাম ছিল প্রতি কেজি ৮০.৫০ টাকা। ১১ মাসের কম সময়ের মধ্যে এর দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে অটো রিকশা ও ট্যাক্সি চালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির মালিকদেরও জ্বালানির খরচ বেড়ে গিয়েছে।
গত এক নভেম্বর সিএনজির দাম কেজি প্রতি ১ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। সেপ্টেম্বরের শুরু থেকে এখনো পর্যন্ত সিএনজির দাম কেজি প্রতি ৫.৫০ টাকা বেড়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই এই মূল্য বৃদ্ধির ফলে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন জুড়ে প্রায় ১২ লক্ষ ৯৩ হাজার সিএনজি চালিত যানবাহনের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার মত অটোরিকশা, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনও রয়েছে।