ক্লেম বা অভিযোগ করার পরেও অন্নপূর্ণা ভান্ডারের ৩ হাজার টাকা পাননি ?জানুন কি করবেন

ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, এমনকী টাকা না পাওয়ায় ক্লেম বা অভিযোগ জানবার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি ৩ হাজার টাকা?

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। সরাসরি উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এই টাকা পাঠানো হয়।

কিন্তু বিভিন্ন কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে দেরি হচ্ছে। কারও আবেদন যাচাইয়ের পর্যায়ে আটকে রয়েছে, আবার কারও ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার সংযোগে সমস্যা দেখা দিচ্ছে।

এই পরিস্থিতিতে প্রথমেই নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করে নেওয়া প্রয়োজন। পোর্টালে ‘অ্যাপ্রুভড’ দেখালে আবেদন অনুমোদিত হয়েছে। ‘পেন্ডিং’ বা ‘আন্ডার প্রসেস’ দেখালে প্রশাসনের তরফে যাচাই এখনও সম্পূর্ণ হয়নি।

আবার ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড’ দেখালে ব্যাঙ্কের তথ্য এবং আধার সংযোগে সমস্যা থাকতে পারে। ‘রিজেক্টেড’ দেখালে আবেদনের খারিজ হওয়ার কারণ জেনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত।

ক্লেম বা অভিযোগ জানানোর সময় শুধু ‘আমার টাকা আসেনি’ লিখলে সমস্যার পূর্ণ বিবরণ প্রশাসনের কাছে পৌঁছনো কঠিন হতে পারে। তার পরিবর্তে নিজের আবেদন নম্বর, আবেদনের বর্তমান স্ট্যাটাস এবং টাকা না পাওয়ার বিষয়টি স্পষ্ট করে লিখুন।

অভিযোগের ক্ষেত্রে এভাবে লিখতে পারেন, আমি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের একজন যোগ্য আবেদনকারী। আমার আবেদন জমা নেওয়া হয়েছে এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস । কিন্তু এখনও পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকার আর্থিক সহায়তা জমা পড়েনি।

আমার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করার পরেও সমস্যার সমাধান হয়নি। অনুগ্রহ করে আমার আবেদনের বর্তমান অবস্থা এবং ডিবিটি-র পেমেন্ট সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগ জানানোর সময় নিজের নাম, আবেদন নম্বর বা উপভোক্তা পরিচিতি নম্বর এবং যোগাযোগের তথ্য সঠিকভাবে উল্লেখ করুন। তবে প্রকাশ্য কোনও জায়গায় আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি দেবেন না।

পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি পরিষেবা চালু রয়েছে কি না, আধার ও ব্যাঙ্কের নথিতে নামের বানান এক কি না, সেটাও পরীক্ষা করে নিন। প্রয়োজনে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন। আবেদন সংক্রান্ত সমস্যা থাকলে গ্রামীণ এলাকার উপভোক্তারা সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং শহরাঞ্চলের উপভোক্তারা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন।

↑