ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বৃষ্টি জেলায় জেলায়

ডেস্ক: উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আগামীকালের মধ্যে শক্তি হারাবে। আপাতত এর অভিমুখ উত্তর ও উত্তর পূর্ব দিকে। উত্তরাখন্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দুইয়ের জেরে অস্বাভাবিক জলীয় বাষ্প বেড়েছে বঙ্গোপসাগর এবং বাংলার দক্ষিণ ভাগে। তার জেরে গতকাল ঘন থেকে অতি ঘন কুয়াশায় ঢেকেছিল দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার প্রধানত মেঘলা আকাশ। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। দিনের যেকোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। প্রায় সারাদিন দমকা পূবালী হওয়ার স্রোত। আজ গোটা দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি। আজ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে।

আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামীকয়েক দিন এই আবহাওয়া থাকবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *