ভোটার তালিকা একটু পরেই , আপনার নাম খুঁজে বের করবেন কীভাবে?

ডেস্ক: নির্বাচন কমিশন ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ।এখন সবাই জানতে চাইছেন, SIR-এর চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামটা কীভাবে খুঁজবেন। এটা দু-ভাবে দেখা যাবে। প্রথমত, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে।
প্রথমেই আমরা দেখে নেব, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কীভাবে দেখবেন? তবে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম কীভাবে সহজেই খুঁজে পাবেন তা জেনে নিন। ফলো করুন এই নিয়ম।
ECINET মোবাইল অ্যাপ থেকে voters.eci.gov.in-এ লগ ইন করুন। এরপর ceowestbengal.wb.gov.in এ ক্লিক করুন। ভোটার কার্ড বা EPIC নম্বর, ভোটারের বিস্তারিত তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে এই তিন উপায়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম খুঁজতে হবে।পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬: voters.eci.gov.in-এ আপনার নাম কীভাবে খুঁজে পাবেন তা এখানে দেওয়া হল ।
ECI-এর অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in দেখুন। ‘পরিষেবা’ বিভাগের অধীনে ‘ভোটার তালিকা ডাউনলোড করুন’ এ ক্লিক করুন। স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে।
পোর্টালে রাজ্যের জায়গায় পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন। সংশোধনের বছর – ২০২৬। রোলের ধরন – SIR চূড়ান্ত রোল ২০২৬ বেছে নিন। এরপর প্রয়োজন অনুসারে জেলা, বিধানসভা নির্বাচনক্ষেত্র এবং ভাষা বেছে নিন। তারপর ক্যাপচা কোডটি লিখুন।
এবার তালিকা থেকে আপনার ভোটকেন্দ্রের নামটি বেছে নিন এবং ভোটার তালিকা পেতে নির্বাচিত PDF ডাউনলোড করুন।
যাঁরা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে সার্চ করবেন, তাঁদের ক্ষেত্রে প্রথমে প্লে-স্টোর থেকে ‘ECINET’ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর এই অ্যাপ থেকেও আপনার নাম খুঁজে পেতে পারেন সহজেই। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে এটাই একমাত্র তালিকা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা লজিকাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজ করছেন। এই প্রক্রিয়া চলবে। সেই মতো, অতিরিক্ত তালিকাও প্রকাশিত হতে থাকবে।

