মার্চ এর শুরুতেই তাপমাত্রা ছুতে পারে ৩৫ডিগ্রী !

ডেস্ক: শুষ্ক পরিস্থিতি কাটিয়ে রাজ্যে আজ থেকে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তার প্রমাণ সকালে রাজ্যের জেলায় জেলায় মাঝারি – ঘন – অতি ঘন কুয়াশার দাপট। কলকাতায় ফাঁকা জায়গাতেও সকালে ঘন কুয়াশা। উপকূলের জেলায় অতি ঘন কুয়াশার চাদর। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় অতি ঘন কুয়াশার সঙ্গে আঞ্চলিকভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।

আজ ফেব্রুয়ারির শেষ দিনে ভোরে ঘন কুয়াশা এবং হালকা হিমের পরশ। কাল থেকে বুধ বৃহস্পতিবারের মধ্যে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। দোলযাত্রার দিনেই রীতিমতো গরমের অনুভূতি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মাঝারি – ঘন কুয়াশার দাপট। উপকূলের জেলায় অতি ঘন কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কেটে পরিষ্কার আকাশ।কলকাতায় ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মার্চের ৩ – ৪ তারিখ ৩৫ স্পর্শ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *