পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন রবি, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

ডেস্ক: সিভি আনন্দ বোসের জায়গায় এলেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন আর এন রবি।
তাঁকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

রাজ্যপালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও।আর এন রবি প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন।
১৯৭৬ সালের কেরল ক্যাডারের আইপিএস অফিসার হলেন আর এন রবি।
রবীন্দ্র নারায়ণ রবি দীর্ঘদিন কাজ করেছেন সিবিআইতেও।কেন্দ্রের গোয়েন্দা দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রবি।২০১৯ সালে নাগাল্যান্ড ও ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালনের পর এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব নিলেন তিনি।

