বাংলা ছাড়া আরও চার রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা!

ডেস্ক: বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোটগণনা ৪ মে। গতবারের নির্বাচনের তুলনায় এবার বাংলায় দফা কমিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ২৯ এপ্রিল। বাকি চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কবে কবে ভোটগ্রহণ, কত দফায় ভোট হচ্ছে জেনে নিন।

২০২৬-এ বাংলা ছাড়া আরও চার রাজ্যে নির্বাচন রয়েছে। ভোট হবে অসম, তামিলনাড়ু, কেরলমের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। চার রাজ্যেই এক দফায় ভোট হবে। ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৬-এ বাংলা ছাড়া আরও চার রাজ্যে নির্বাচন রয়েছে। ভোট হবে অসম, তামিলনাড়ু, কেরলমের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। চার রাজ্যেই এক দফায় ভোট হবে।

অসমে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১২৬। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এক দফায় ভোট হবে। ৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে অসমে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা রয়েছে ৪ মে।

বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৪০। কেরলমেও ৯ এপ্রিল ভোটগ্রহণ। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা রয়েছে ৪ মে।
তামিলনাড়ু বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৩৪। একদফায় ভোট গ্রহণ। নির্বাচন হবে ২৩ এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ভোটগণনা রয়েছে ৪ মে।
পুদুচেরি কেন্ত্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩০। পুদুচেরিতেও নির্বাচন হবে ৯ এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। ভোটগণনা রয়েছে ৪ মে।

উল্লেখ্য, বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচন ছাড়াও বেশ কিছু জায়গায় উপনির্বাচন রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড, ত্রিপুরায় উপনির্বাচন রয়েছে। গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডে ভোট হবে ৯ এপ্রিল। প্রত্যেকটি কেন্দ্রেই এক আসনে ভোট হবে। কর্নাটক ও মহারাষ্ট্রে উপনির্বাচন ২৩ এপ্রিল। এই দুই রাজ্যে দু’টি আসনে উপনির্বাচন হবে। ৬ রাজ্যের আট আসনে ভোটগণনা হবে ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *