৫০কিমি বেগে ঝড় বৃষ্টি ,জানুন কোন কোন জেলা প্রভাবিত হবে!

ডেস্ক:রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকেই। শুক্র ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। হতে পারে শিলাবৃষ্টি! শনিবার পর্যন্ত আরও একটা ঝড়বৃষ্টির স্পেল থাকবে। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। আবার পরবর্তী বুধবার থেকে বাড়বে।

দক্ষিণবঙ্গে শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব-পশ্চিম বর্ধমান ,বীরভূম ,মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। বজ্রপাতের সম্ভাবনাও অত্যন্ত বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং স্থানীয় ভাবে কালবৈশাখীর সম্ভাবনা।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার ,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার গতিবেগে ঝড়। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সতর্কতা। শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে।

কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা খুব না বাড়লেও জলীয় বাষ্পের পরিমাণ হুহু করে বাড়বে আজ। ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার ও শনিবার। এর মধ্যে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার ফের মরশুমের দ্বিতীয় কালবৈশাখী পেতে পারে কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *